দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গ্যু এর বড় ভুলের সুযোগ নিয়ে লিড পেয়েছে মেক্সিকো। ৫০ মিনিটে রোমোর গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
গোলের শুরুটা হয় বাম প্রান্ত থেকে কুইনোনেসের দারুণ এক ক্রসে। সেই ক্রসে হেড করেন জিমেনেজ। বলটি উঁচু হয়ে গোলমুখে উঠলে সেটি ধরতে এগিয়ে আসেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গ্যু। কিন্তু বল ধরার সময় তিনি নিজের সতীর্থ লি গি-হিউকের ওপর পড়ে যান। এতে তার হাত থেকে বল ছিটকে বেরিয়ে আসে।
সামনেই থাকা মেক্সিকোর মিডফিল্ডার রোমো সেই সুযোগ হাতছাড়া করেননি। তিনি সহজেই ফাঁকা জালে বল পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
এর আগে ৪৮ মিনিটে দক্ষিণ কোরিয়া লম্বা পাসে আক্রমণ গড়ার চেষ্টা করলেও মেক্সিকোর রক্ষণভাগ সহজেই তা সামলে নেয়। পাল্টা আক্রমণে বাম দিক দিয়ে উঠে আসেন গালিয়ার্দো, তবে তার শট গোলপোস্টের বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে দক্ষিণ কোরিয়া বলের দখল বেশি রাখলেও আক্রমণে কার্যকর হতে পারেনি। মাঝমাঠে লড়াইয়ের মধ্যেই সুযোগ তৈরি করে মেক্সিকো, আর গোলরক্ষকের এক ভুলেই সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় তারা।
কে